দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদক নির্মূলে ‘আলোকিত কোটালীপাড়া’ নামে বিশেষ মহাপরিকল্পনা ঘোষণা করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
শনিবার (২৩ মে) দুপুরে কোটালীপাড়া উপজেলার নেছারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বিষয়ক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এস এম জিলানী বলেন, ‘মাদক নির্মূলে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ‘আলোকিত কোটালীপাড়া’ সংগঠনের কমিটি গঠন করা হবে। দলমত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে গঠিত এই কমিটির মাধ্যমে মাদকসেবী ও কারবারিদের শনাক্ত করে প্রথমে কাউন্সিলিং করা হবে। এরপরও কাজ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া আগামী জুলাই মাস থেকে কোটালীপাড়ায় ফ্যামেলী কার্ড ও কৃষক কার্ড চালু করার কথাও জানান তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক প্রমুখ।
কেএম